VIDYASAGAR UNIVERSITY LOGO. SYLLABUS POLITICAL SCIENCE PYQ AND ANSWER NOTES IN BANGLA

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্নাতক রাষ্ট্রবিজ্ঞান সিলেবাস

Vidyasagar University - UG Political Science Syllabus

  • সেমেস্টার: দ্বিতীয় 

  • Course Title: Human Rights   
  • কোর্স শিরোনাম: মানবাধিকার 
  • কোর্স কোড : VAC-02 
  • ফুল মার্কস: ৫০


বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 2023-2024 শিক্ষাবর্ষ থেকে NEP-2020 এর উপর ভিত্তি করে আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে (UG level) যে নতুন CCFUP পাঠক্রম চালু করেছে সেখানে দ্বিতীয় সেমেস্টারে অন্যতম Value Added Course (VAC-02) হিসেবে আছে Human Rights বা 'মানবাধিকার' । নিচে এই পেপারের সম্পূর্ণ সিলেবাস বাংলায় দেওয়া হলো। পাশাপাশি প্রতিটি ইউনিটের বিষয়বস্তুও সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

A 3D illustration showing diverse hands from different cultures gently supporting a glowing globe marked with peace symbols. Elegant Bengali text at the bottom reads 'বিশ্বজনীন মানবাধিকারের ধারণা' (Concept of Universal Human Rights).

ইউনিট ১: মানবাধিকার (Human Rights)
  •   সমাজ ও উন্নয়ন (Society and Development)
  •  বিশ্বে মানবাধিকার (Human Rights in the World)
ইউনিট ২: ভারতে মানবাধিকার (Human Rights in India)
  •   দেওয়ানি ও রাজনৈতিক অধিকার (Civil and Political Rights)
  • মানবাধিকার কমিশন (Human Rights Commissions)
ইউনিট ৩: অধিকার লঙ্ঘন (Violation of Rights)
 * মানবাধিকার লঙ্ঘন ও তার প্রতিকার (Violation of Human Rights and Remedies)
 * অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন (Violation of Economic, Social and Cultural Rights)
ইউনিট ৪: কিশোর ও বয়স্কদের অধিকার (Rights of the Juveniles & Elderly People)
a) কিশোর, শিশুশ্রমিক এবং বয়স্কদের অধিকার (Rights of the Juveniles and Child Labour and Old People)
b) স্বাস্থ্য অধিকারের সুরক্ষা (Protection of Rights to Health)
c) মানবাধিকার এবং সুশীল সমাজ (Human Rights and the Civil Society)

সিলেবাসের বিষয়বস্তু: ইউনিট-ভিত্তিক আলোচনা
উপরে আমরা ইতিমধ্যেই VAC-02 Human Rights পেপারের সিলেবাস উল্লেখ করেছি। এরপর আমরা আলোচনা করব প্রতিটি ইউনিটের বিষয়বস্তু সম্পর্কে।

ইউনিট ১: মানবাধিকার (Human Rights) : এই ইউনিট মানবাধিকারের প্রাথমিক ধারণার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করাবে। মানবাধিকার কেন একটি আধুনিক সমাজের জন্য অপরিহার্য এবং কীভাবে তা সমাজ ও উন্নয়নের সাথে যুক্ত, এইসব বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়াও, আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার রক্ষা করার জন্য ১৯৪৮ সালের 'Universal Declaration of Human Rights' (UDHR) বা 'মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র' কীভাবে তৈরি হলো এবং বিশ্ব রাজনীতিতে এর গুরুত্ব কী ইত্যাদিও এই ইউনিটের আলোচ্য বিষয়।

ইউনিট ২: ভারতে মানবাধিকার (Human Rights in India): ভারতের মতো একটি উপমহাদেশ সম গণতান্ত্রিক দেশে মানবাধিকার কীভাবে রক্ষিত হয়, তা এই ইউনিটের মূল বিষয়। আমাদের দেশের সংবিধানে বর্ণিত নাগরিক ও রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া, ভারতে মানবাধিকার রক্ষায় তথা ক্ষেত্রবিশেষে লঙ্ঘিত হলে তা তদন্ত ও সমাধানের জন্য ভারতে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) এবং রাজ্য মানবাধিকার কমিশন (SHRC) কীভাবে কাজ করে অর্থাৎ এই দুই সংস্থার গঠন, কাঠামো এবং কার্যাবলী সম্পর্কে আমরা জানতে পারবো।

ইউনিট ৩: অধিকার লঙ্ঘন (Violation of Rights):
এই ইউনিটে আমরা জানবো মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক সম্পর্কে। কারণ শুধু অধিকার থাকলেই হয় না, সেই অধিকার রক্ষার আইনি কবচগুলো জানাও সমান জরুরি। অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার লঙ্ঘিত হলে সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়ে এবং আইনি পথে কীভাবে আমরা তার প্রতিকার (Remedies) পেতে পারি এইসব কিছুই এই ইউনিটের আলোচ্য বিষয়।

ইউনিট ৪: কিশোর ও বয়স্কদের অধিকার (Rights of the Juveniles & Elderly People): সিলেবাসের এই  শেষ অংশে শিশু (Juveniles), শিশুশ্রমিক (Child Labour) এবং বৃদ্ধ মানুষদের (Elderly People) বিশেষ অধিকারগুলো নিয়ে আলোচনা করা হবে। সমাজে এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের স্বাস্থ্যের অধিকার এবং জীবনধারণের অধিকার রক্ষা করা কেন প্রয়োজন, তা এখানে আমাদের আলোচনায় প্রাধান্য পাবে। এছাড়া মানবাধিকার রক্ষায় 'সিভিল সোসাইটি' বা সুশীল সমাজের এবং এনজিওগুলো (NGO) কী ভূমিকা পালন করে সে ব্যাপারেও আমরা জানতে পারবো।

ছাত্রছাত্রীদের সুবিধার জন্য শেয়ার করুন:

Facebook WhatsApp Telegram
Scroll to Top